1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

হালুয়াঘাট বিএনপি’র মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩

হালুয়াঘাট (ময়মনসিংহ) : ‘১০ দফা দাবি মেনে নাও, বিদ্যুতের দাম কমাও’ এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের হালুয়াঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হালুয়াঘাটে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে উত্তর জেলা বিএনপির সদস্য ও হালুয়াঘাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব সালমান ওমর রুবেল এর উদ্যোগে অনুষ্ঠিত মিছিলটি পৌর শহরের নতুন বাসস্ট্যান্ড থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্যামলী কাউন্টার এর সামনে এসে শেষ হয়।

মিছিল পরবর্তী সমাবেশ বক্তব্য রাখেন- বিএনপি নেতা আনোয়ার হোসেন মেম্বার, রহিম উদ্দিন, মোল্লা আলী সাবরী মনির, জেলা তাতীঁদলের সাবেক আহ্বায়ক এখলাছ উদ্দিন বিএসসি, উত্তর জেলা যুবদলের সহ-সম্পাদক নাজমুল হুদা, উপজেলা যুবদল আহ্বায়ক সাজ্জাদ হোসেন খান হীরা, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আক্তার হোসেন, যুবদল নেতা মীর মো. আবলু খায়ের, সিরাজুল ইসলাম, সেচ্ছাসেবক দলের সদস্য তুষার, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সুমন আহম্মেদ, উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শামছুল আলম খান (ফয়সাল), উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তফা মনোয়ার আল-আমিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক নূরে আলম জনি, সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা সরকারের প্রতি ১০ দফা দাবি ও বিদ্যুতের মূল্য কমানোর দাবী জানান। অন্যথায় তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com