1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কলাপাড়ায় বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় কেন্দ্র ঘোষিত গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার ১০ দফা দাবি ও বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে বিএনপি’র প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৯টায় কলাপাড়া বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে থেকে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সকল সহযোগী অংগ-সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল বের হয়ে বিএনপি কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুকে’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার।

উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট খন্দকার নাসির উদ্দীনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, সাবেক নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান শহীদ মাতবর, উপজেলা বিএনপি নেতা বিশ্বাস শফিকুর রহমান টুলু, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, পৌর বিএনপির সহ-সভাপতি এমরান বিশ্বাস, মহিপুর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাজাহান পারভেজ, উপজেলা কৃষকদলের সভাপতি আব্দুস সালাম তালুকদার, উপজেলা শ্রমিকদল সভাপতি গাজী মো. হারুন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক হারুনুর রশীদসহ সকল সহযোগী অংগ-সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা দ্রব্যমূল্যের উর্ধবগতিসহ বিদ্যুতের মূল্য বৃদ্ধি করায় তীব্র প্রতিবাদ ও ১০ দফা দাবী তুলে ধরেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com