
বান্দরবান : বান্দরবানে রুমা উপজেলায় পাহাড়ের গহীনে বিচ্ছিন্নবাদী সশস্ত্র দল ‘কেএনএফ’ বা ‘বম পার্টির আস্তানায় প্রশিক্ষণ নিতে যাওয়া কুমিল্লা থেকে নিখোঁজ নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র এক সদস্য আমিনুল ইসলাম ওরফে আলআমিন (২৩) মারা যায়। প্রশিক্ষণরত অবস্থা অসুস্থ হয়ে সেখানে মারা গেলে মাটিতে পুতে দাফন করা হয়, এমন তথ্য পেয়ে অভিযানের নামে র্যাব। সেখানে লাশের সন্ধান না মিললেও নিহত জঙ্গি পরিহিত কাপড় চোপড় ও কম্বল দেখে শনাক্ত করে তার বাবা।
গতকাল রবিবার (১৫ জানুযারি) দুপুরে থানচি- রুমা মিয়ানমার সীমান্তবর্তী রেমাক্রী প্রাংসা ইউনিয়নের পায়ে হেঁটে ৬ঘন্টায় দুর্গম পাহাড়ি পথ লুয়ংমুয়াল পাড়া নামে গহীন পাহাড়ে ঝিড়িতে তথ্যের ভিত্তিতে তার লাশ শনাক্ত করলেও শুধু কম্বল ছাড়া কোন লাশের হদিস এখনো পর্যন্ত মেলেনি। বিষয়টি জানিয়েছেন রুমা উপজেলার নিবার্হী কর্মকতার্ (ইউএনও) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মামুন শিবলী।
ঘটনাস্থল থেকে ফিরে সোমবার সকালে রুমা ইউএনও মামুন শিবলী বলেন, আদালতের স্পষ্ট আদেশ ছিল মরদেহ উঠাতে হবে। যারা জঙ্গি ছিল তারা কবরস্থান দেখিয়ে দেবে। তারা দেখিয়ে দিয়েছে। কবর খোড়া হয়েছে। কিন্তু মরদেহ পাওয়া যায়নি। সেখানে সামান্য কিছু আলামত ছিল এগুলো নিয়ে আসা হয়েছে। যদি শনাক্ত করার মত কিছু হয়।
আইন-শৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, গত১১ জানুয়ারি কথিত “জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র” ৫ সদস্যকে বান্দরবানের রোয়াংছড়ি-থানচি এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব। ১২ জানুয়ারি রাঙ্গামাটি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে পুলিশের আবেদনে আটক জঙ্গিদের রিমান্ডে পাঠায় আদালত। জিজ্ঞাসাবাদে কুমিল্লা থেকে নিখোঁজ হওয়া আমিনুল ইসলাম আলামিনের কবরের সন্ধান জানায় জঙ্গি সদস্যরা।
এমন তথ্যের ভিত্তিতে ১৫ জানুয়ারী রুমা ইউএনও, নিখোঁজ আলামিনের বাবা, পুলিশ ও র্যাবের একটি দল ২জঙ্গীকে সাথে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে। জঙ্গিদের দেখানো কবরটি কুঁড়ে কোন মরদেহ পাওয়া যায়নি বলে জানানো হয়। তবে একটি কম্বল ও কাপড় দেখে আলামিনের বলে শনাক্ত করেন আলামিনের বাবা নুরুল ইসলাম।
কবরে লাশের না পাওয়া গেলে ওই জায়গা থেকে ৫ রাউন্ড গুলি ও সরঞ্জাম উদ্ধার করে যৌথ বাহিনী। রুমার থানা এস আই আলমগীর বরাতে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ঘটনাস্থল থেকে লাশের কোন সন্ধান মেলেনি। শুধু কম্বল ও কাপর চোপর সন্ধান মিলেছে বলে জানান এই কর্মকর্তা।
নিহত জঙ্গির বাবা নুরুল ইসলাম বলেন, আমার ছেলেকে যারা বিভিন্ন প্রলোভন দেখিয়ে এসব কাজে যুক্ত করেছেন। এসব কাজে ষড়যন্ত্রকারী মূল হোতা, জাতি, গোষ্ঠী তাদের বিচারে আওতায় আনা হোক।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে জানান, জিজ্ঞাসাবাদে জঙ্গিরা জানায় কুমিল্লা থেকে নিখোঁজ হওয়া আমিনুল ইসলাম আলামিন গত ২৫ নভেম্বর জঙ্গি প্রশিক্ষণ নেওয়া অবস্থায় অসুস্থ হয়ে মারা যাওয়ার পর তাকে দাফন করা হয়। এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল হতে মরদেহ উদ্ধারে অভিযানে যায় র্যাব। ঘটনাস্থলে পৌঁছে তাদের দেখানো কবরে মরদেহ পাওয়া যায়নি।