
নালিতাবাড়ী (শেরপুর): শেরপুরের নালিতাবাড়ীতে ‘অঙ্গীকার ফাউন্ডেশন’র উদ্যোগে ১শ শীতার্তের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারী) দুপুরে পৌর শহরের আড়াইআনী বাজারস্থ সংগঠনের কার্যালয়ে এসব বিতরণ করা হয়।
এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা শাখার সম্পাদক রাজিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় খেতমজুর ইউনিয়নের সদস্য সাংবাদিক হুমায়ুন মুজিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান ও বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান তালুকদার।
অন্যান্যের মাঝে জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের শেরপুর জেলা শাখার সম্পাদক ছফুরা খাতুন, জেলা যুব মৈত্রীর সভাপতি রাজু আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য নাজিম উদ্দিন, জেলা যুব মৈত্রীর সম্পাদক কামাল হোসেন ও খেতমজুর ইউনিয়ন নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি আশরাফ আলী প্রমুখ বক্তব্য রাখেন।