1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

মুরাদনগরের সেই গ্রাম্য মাতব্বর গ্রেপ্তার

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯

কুমিল্লা : কুমিল্লার মুরাদনগরে মায়ের সামনে যুবকের হাত-পা বেঁধে নির্যাতন চালানো সেই গ্রাম্য মাতব্বরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মুরাদনগর থানার ওসি মনজুরুল আলম রাইজিংবিডিকে এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তার নাম আবু তাহের কন্টাক্টর। তিনি দারোরা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ও একই ইউনিয়নের ইসলামী শাসন তন্ত্র আন্দোলনের নায়েবে আমীর।

এর আগে উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের পূর্বপাড়ায় মায়ের সামনে যুবকের হাত-পা বেঁধে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নির্যাতনের শিকার যুবকের নাম রাজু চন্দ্র। তিনি কাজিয়াতল গ্রামের রাখাল চন্দ্রের ছেলে।

বৃহস্পতিবার রাজুর বড় ভাই সজল চন্দ্র বিশ্বাস মাতব্বর আবু তাহেরকে আসামি করে কুমিল্লা মুরাদনগর থানায় মামলা করেন। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com