1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

নাটোরে প্রহরীকে খুঁটির সঙ্গে বেঁধে ৩ ট্রান্সফরমার চুরি

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

নাটোর : নাটোরের বড়াইগ্রাম উপজেলায় গভীর রাতে নিরাপত্তা প্রহরীকে খুঁটির সঙ্গে বেঁধে রেখে ৩টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের গুরুমশৈল চিনিডাংগার বিলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, রাত ১১টার দিকে গুরুমশৈল বিলে সহিরউদ্দিন মোল্লার গভীর নলকূপের ট্রান্সফরমার চুরি করতে যায় চোর চক্র। এ সময় তারা নিরাপত্তা প্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে। নিরাপত্তা প্রহরী বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখে। সকালে লোকজন মাঠে গিয়ে ওই প্রহরীকে উদ্ধার করেন। ঘটনা জানাজানি হলে আজ রোববার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

গভীর নলকূপের মালিক সহিরউদ্দিনের ছেলে মেমন বলেন, ‘ট্রান্সফরমার চুরি ঠেকাতে কাঁটার বেড়া দিয়েছি। আবার পাহারাদার রেখেছি। ইতিপূর্বে এই বিল থেকে সাতটিসহ উপজেলার ২৮টি শ্যালো মেশিন চুরির ঘটনা ঘটেছে। এভাবে যদি চুরি হতে থাকে, তাহলে সেচের কাজ করব কেমন করে?’

বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ট্রান্সফরমার চুরির ঘটনায় পুলিশ তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com