1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ডোমারের চিলাহাটিতে মিতালী এক্সপ্রেসের সঙ্গে রূপসা ট্রেনের সংঘর্ষ!

  • আপডেট টাইম :: বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩

মোশফিকুর ইসলাম, ডোমার (নীলফামারী): নীলফামারীর ডোমারের চিলাহাটিতে মিতালী এক্সপ্রেসের লাইট ইঞ্জিন ও খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার (১৭ জানুয়ারি) সকালে চিলাহাটি রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন, চিলাহাটি ফায়ার সার্ভিসের লিডার নুরে আলম সিদ্দিকি।

স্থানীয় সুত্রে জানা গেছে, খুলনাগামী রূপসা এক্সপ্রেস চিলাহাটি পয়েন্ট ছেড়ে কিছুটা সামনে এসেই মিতালী এক্সপ্রেস ট্রেনের লাইট ইঞ্জিনের সঙ্গে সংঘর্ষ হয়।

লিডার নুরে আলম সিদ্দিকি বলেন, ঘটনাস্থলে আমাদের একটি ইউনিট ও ডোমারের একটি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে। বিস্তারিত পরে জানাতে পারবো।

রেলওয়ে পুলিশ কর্মকর্তা নেসারুজ্জামান বলেন, মিতালী এক্সপ্রেসের ট্রেনের ইঞ্জিন এখনও চালু আছে। ওই ইঞ্জিনের লোকোমাস্টার দুজনেই আহত হওয়ায় ইঞ্জিন বন্ধ করা যাচ্ছে না। আমরা চেষ্টা করছি ইঞ্জিন বন্ধ করার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com