1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ডোমারে মাদক সম্রাজ্ঞী সাহিদা বেগম রুপার ৬ মাসের কারাদণ্ড

  • আপডেট টাইম :: বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
মোশফিকুর ইসলাম, ডোমার (নীলফামারী) : মাদকের বিরুদ্ধে নীলফামারীর ডোমারের ছোট রাউতা কাজীপাড়া এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।
গত সোমবার (১৬ জানুয়ারী) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি ও ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী অভিযানে নেতৃত্ব প্রদান করেন।
অভিযান চলাকালীন সময়ে ডোমারে মাদক সম্রাজ্ঞীখ্যাত সাহিদা বেগম রুপাকে(৩৯) মাদকসহ নিজবাড়ী কাজীপাড়ায় আটক করা হয়। ঘটনাস্থলে সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি ভ্রাম্যমান আদালত বসিয়ে রুপাকে ৬ মাসের কারাদণ্ড ও একশত টাকা অর্থদণ্ড প্রদান করেন। এসময় আদালতকে সহযোগীতা করেন ডোমার থানা পুলিশ।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স চলছে। এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com