মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে টু্রিস্ট পুলিশ ময়মনসিংহ রিজিয়নের উদ্যোগে শীতবস্ত্র হিসেবে ২ শত পরিবারের কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) সকালে গজনী অবকাশের মুক্ত মঞ্চে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মনিরুল আলম ভুইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, টু্রিস্ট পুলিশ ময়মনসিংহ রিজিয়নের পুলিশ সুপার এ এ এম হুমায়ুন কবির পিপিএম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টু্রিস্ট পুলিশ ময়মনসিংহের পুলিশ পরিদর্শক রহুল আমিন তালুকদার, শেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক।
এসময় অন্যদের মাঝে ওসি (তদন্ত) আবুল কাশেম, উপজেলা পুলিশিং কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আনারউল্লাহ (আনোয়ার), গজনী অবকাশ কেন্দ্রের ইজারাদার ফরিদ আহম্মেদ, গজনী ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রহিম, থানা পুলিশ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।