1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

বান্দরবানে পুলিশে হাতে ভুয়া চিকিৎসক আটক

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩

বান্দরবান : বান্দরবানে ভুয়া ডাক্তার পরিচয়ে দীর্ঘদিন সাধারণ মানুষের সাথে প্রতারণার দায়ে মোহাম্মদ ইব্রাহিম আলী (৩৫) নামে একজন ভুয়া চিকিৎসককে আটক করেছে বান্দরবান সদর থানা পুলিশ।

বুধবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ভিকটিম বিষয়টি বান্দরবান সদর থানায় অবগত করলে পুলিশ শহরে ৫নং মধ্যমপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ভুয়া ডাক্তার কক্সবাজার ঈদগাঁও থানা মোহাম্মদ আলী ছেলের।

এজাহার সূত্রে জানা যায়, ৮ই জানুয়ারি রুমা উপজেলার ৪ নং গ্যালেংগা ইউপির ৯ নং ওয়ার্ডের কলায় পাড়ার বাসিন্দা ঙান ওয়াই ম্রো এর বাড়িতে আগুন পোহানোর সময় তার ছোট ভাইয়ের স্ত্রী পাওরি ম্রো এর পরনের থামিতে আগুন লেগে যায়। এতে তার দুই পা ও কোমর পর্যন্ত অগ্নিদগ্ধ হয়ে গুরুতর ভাবে আহত হয়। পরবর্তী দুইদিন নিজ বাড়িতে রেখে চিকিৎসার কোনো উন্নতি না হলে স্থানীয় প্রতিবেশী নানোয়াই ম্রো এর নিকট থেকে মোবাইল নাম্বার সংগ্রহ করে ডাক্তার পরিচয় দেয়া মোঃ ইব্রাহিম আলীর সাথে যোগাযোগ করে। পরবর্তীতে ১০ইং জানুয়ারি বান্দরবান পৌরসভার ৫ নং ওয়ার্ড, মধ্যমপাড়া তার চেম্বারে নিয়ে আশে। ভুয়া চিকিৎসকের সাথে ৭০ হাজার টাকা মৌখিক চুক্তি শেষে ভিকটিম পাওরি ম্রো এর স্বামী মেনরোং ম্রো প্রাথমিকভাবে ৪৫ হাজার টাকা প্রদান করে। সাতদিন চিকিৎসা প্রদানের পরেও অবস্থার অবনতি হওয়ায় সন্দেহ হলে এলাকার স্থানীয়দের সহযোগিতায় চিকিৎসক ভুয়া ডিগ্রিধারী বলে চিহ্নিত হয়। বর্তমানে ভিকটিম পাওরি ম্রো কে উন্নত চিকিৎসার জন্য প্রথমে বান্দরবান সদর হাসপাতাল এবং পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়।

এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এস এম শহীদুল ইসলাম বলেন, মোহাম্মদ ইব্রাহিম আলী সে দীর্ঘ দিন ডাক্তার পরিচয়ে সাধারণ মানুষকে চিকিৎসা প্রদান করে আসছে। চিকিৎসা প্রদানের জন্য নূন্যতম যোগ্যতা বা কোন সার্টিফিকেট, ডিগ্রিধারী নয়। তারপরও সাধারণ মানুষের সাথে প্রতারণার আশ্রয় নিয়েছেন। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু সহ ডেন্টাল কাউন্সিল আইনে মামলা প্রক্রিয়াধীন আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com