
হালুয়াঘাট (ময়মনসিংহ) : বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে নতুন বাসস্ট্যান্ড দলীয় কার্যালয়ে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব সালমান ওমর রুবেল’র উদ্যোগে ও উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় উপজেলা বিএনপি নেতা আবুল কাশেম মেম্বার এর সভাপতিত্বে ও সিরাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন মেম্বার, আবু সাঈদ, রহিম উদ্দিন, তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সদস্য এখলাছ উদ্দিন বিএসসি, জেলা যুবদলের সহ-সম্পাদক নাজমুল হুদা, উপজেলা যুবদল আহ্বায়ক সাজ্জাদ হোসেন খান হীরা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, ছাত্রদলের সাবেক আহ্বায়ক সুমন আহমেদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক নূরে আলম জনীসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।