
শেরপুর : শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। আজ শুক্রবার (২০ জানুয়ারি) সকালে শেরপুর সদর উপজেলার বাজিতখিলা প্রতাবিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রফিক (৫৫) ওই এলাকার মৃত শাহা ফকির মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী আঙ্গুর মিয়ার পরিবারের সাথে আব্দুর রফিকের পরিবারের জমি সংক্রান্ত মামলা চলছিল। গতকাল বৃহস্পতিবার ওই মামলায় জামিনে আসে আব্দুর রফিক। রাত এগারোটায় খাবার খেয়ে বাড়ির বাইরে যাওয়ার পর থেকেই নিখোঁজ ছিলো সে। পরে সকালে বাড়ির পাশের এক বাগান থেকে তার রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে রফিকের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।