1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কন্যা সন্তান জন্ম নেয়ায় ৪র্থ স্ত্রীকে তালাক দিয়ে ৫ম বিয়ের চেষ্টা!

  • আপডেট টাইম :: শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩

– ফাইল ছবি

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়া পৌর শহরের ৬নং ওয়ার্ডের নতুন বাজার এলাকার মৃত সালাম মাষ্টারের কনিষ্ঠ পুত্র আমিরুল। বিয়ে পাগল আমিরুল নামে এলাকায় এখন বেশ সুপরিচিত তিনি। বারবার বিয়ের পিড়িতে বসে ব্যাপক সাড়া ফেলেছেন এলাকায়। পুত্র সন্তানের আশায় ও পরিবারের কচলাকচলিতেই তাকে বিয়েগুলো করতে হচ্ছে বলে তিনি অজুহাত দেন।

তবে এলাকাবাসীর অভিযোগ, এগুলো সব আমিরুল ও তার পরিবারের ভাওতাবাজি। মূলত: আমিরুল এখন বিয়ে পাগলা হিসেবে পরিণত হয়েছে। আর এ সুযোগে তার পরিবার আমিরুলকে বারবার বিয়ে দিয়ে যৌতুকের নামে কামিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।

শুক্রবার সরিজমিনে গিয়ে জানা যায়, সুখে-শান্তিতে রাখবে মেয়েকে এ আশাতে ধানখালী ইউনিয়নের চর নিশানবাড়িয়া গ্রামের আনোয়ারুল ইসলাম ২০১৪ সালে পারিবারিকভাবে ধুমধাম করে মেয়ে সাহিদাকে (ছদ্মনাম) বিয়ে দিয়েছিলেন আমিরুলের সাথে। নিশ্চিত করেছিলেন জামাতা আমিরুল ইসলাম ও তার পরিবার। কিন্তু বিয়ের ২ মাস না যেতেই মেয়ের উপর শুরু হয় স্বামী বাড়ির নির্যাতন। শাশুড়ি, ভাসুর এবং স্বামীর নির্যাতন সইতে না পেরে বাধ্য হয়ে সংসার জীবনের স্বপ্ন ভেঙ্গে বাবার বাড়িতে ফিরতে হয় সাহিদাকে। আবারো আমিরুলকে বিয়ের পিরিতে বসাতে মরিয়া হয়ে ওঠে তার পরিবার। এবার প্রথম বিয়ে গোপন রেখে দ্বিতীয় বিয়ের জন্য কনে ঠিক করা হয় ধুলাসার ইউনিয়নের চাপলী এলাকার শাহজাহান মুন্সির কন্যা নিশাকে (ছদ্মনাম)। মুসলিম শরিয়ানুযায়ী পারিবারিকভাবে বিয়েকার্য শেষ হলে কিশোরী এ নববধূকে গৃহে তুলে আনেন আমিরুল। সপ্তাহ না যেতেই ফের দ্বিতীয় স্ত্রীকেও নির্যাতন শুরু করে ওই পরিবারের সদস্যরা। ঠিকমত ভরণ-পোষণ না দেয়াসহ শীতবস্ত্র পরিধানেও ছিল স্বামীর বাড়ির অনিহা। এমনকি স্বামী-স্ত্রীকে কক্ষের দরজা খুলে ঘুমানোর নির্দেশ দিতেন শাশুড়ি মা। আর মায়ের বাধ্য ছেলে তা অমান্য করতেন না কখনোই। এভাবেই মুখ বুঝে সহ্য করে এক বছর কাটালেও শেষে ধকল কাটিয়ে উঠতে না পেরে বাধ্য হয়ে সংসার ছাড়ের নিশাও। এরপর আবারও রোমন্টিক বয় আমিরুলের জন্য বধূ খুঁজতে শুরু করে পরিবার। আবারও দ্বিতীয় বিয়ে গোপন রেখে শুরু হয় তৃতীয় পরিকল্পনা। এবার তৃতীয় স্ত্রী হিসেবে লালুয়া ইউনিয়নের ধনজুপাড়া গ্রামের মোস্তফা তালুকাদারের কন্যা স্কুল শিক্ষার্থী নাজমাকে (ছদ্মনাম) ঘরে তুলে নেন আমিরুল ও তার পরিবার। ঠিক এখানেও বিয়ের ২০ দিন না যেতেই শুরু হয় পাশবিক নির্যাতন। হতভাগা নজমাাও নির্যাতন সইতে না পেরে বাধ্য হয়ে ফিরে যান বাবার বাড়িতে। তবে বিয়ের ধারাবাহিকতা বন্ধ করেনি আমিরুলের পরিবার। সবশেষে টার্গেট করে দশম শেণীতে পড়ুয়া রিপাকে (ছদ্মনাম)। চতুর্থ বারের মত এই কিশোবীর পরিবারকে মিষ্টি কথার জালে ফাঁসিয়ে তিন বিয়ের কথা গোপন রেখে তাকে বিয়ে করেন আমিরুল। রিপা বালিয়াতলী ইউনিয়নের বাবলাতলা গ্রামের রেজাউল মিয়ার মেয়ে। কিন্তু রিপাকেও ঘরে তুলে ফের শুরু হয় নির্যাতন। দরিদ্র ঘরের মেধাবী কন্যা রিপা মুখ বুজে সইছিলেন নির্যাতন। এরই মাঝে অন্ত:সত্ত্বা হয়ে পড়েন তিনি। আর এতেই বেড়ে যায় নির্যাতনের মাত্রা। সর্বশেষ শর্ত জুড়ে দেয়া হয় রিপাকে। পুত্র সন্তান না হলে ঘর ছাড়াতে হবে তাকে। অপরদিকে ভাগ্য সহায় না থাকায় কণ্যা সন্তানের জন্ম দেয় রিপা। এর পরেই বদলে যায় দৃশ্যপট। ভরণ-পোষণ বন্ধ করে শুরু হয় অমানবিক নির্যাতন।

চুতর্থ স্ত্রী রিপার অভিযোগ, স্বামীর বাড়ির লোকজন কোন ভাবেই মানতে পারছিলেন না কন্যা সন্তানকে। এর জের ধরেই গত বছরের ২ ডিসেম্বর রিবাকে অমানবিক নির্যাতন করে ঘরে তালাবদ্ধ করে রাখে স্বামী ও তার পরিবার। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসাপাতালে ভর্তি করে। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা নেয়ার পর সুস্থ হয়ে উঠলে তাকে ভুয়া ডিভোর্স লেটার পাঠায় আমিরুল। পরে বাধ্য হয়ে থানায় অভিযোগ করেন রিপার বাবা।

রিপার বাবার অভিযোগ, যৌতুক চাওয়াসহ কন্যা সন্তাান জন্ম দেয়ায় তার মেয়ের উপর অমানসিক নির্যাতন চালিয়েছে আমিরুল ও তার স্বজনেরা। সর্বশেষ মিথ্যা তালাকনামা পাঠিয়েছে। কিন্তু আমার মেয়ে সংসার ছাড়তে নারাজ। শত নির্যাতন সহ্য করলেও তাকে বিদায় করার পায়তারা চালাচ্ছে। জামাতার বড় ভাইও একাধিক বিয়ে করেছেন। পরিবারে সবাই আমার মেয়েকে নির্যাতনের সাথে জড়িত। আমি তাদের বিচার প্রার্থনাসহ মেয়ের সংসার ফেরত চাই।

এ বিষয়ে আমিরুলের মা কানন বেগম জানান, আমার ছেলেটা মানুসিকভাবে অসুস্থ, আর আমি কোন পুত্র বধূকে নির্যাতন করিনি।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানায়, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। এটি আমলে নিয়ে তদন্ত শুরু করছি। পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com