1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ী বন্ধুসভার নতুন কমিটি : সভাপতি ইয়াছমিন, সম্পাদক অভিজিৎ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী প্রথম আলো বন্ধুসভার নতুন কমিটি প্রকাশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২০ জানুয়ারী) বিকেলে প্রেসক্লাব নালিতাবাড়ীর মিলনায়তনে এই কমিটি প্রকাশ অনুষ্ঠিত হয়।

নতুন এই কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন প্রথম আলো প্রতিনিধি আব্দুল মান্নান সোহেল, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ হাকাম হীরা, সনাক সদস্য জোবায়দা খাতুন, ব্যবসায়ী এম এ রায়হান, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি বিপ্লব দে কেটু, ব্যবসায়ী কামরুজ্জামান রেমন, এডভোকেট নূরে আলম হীরা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, ব্যবসায়ী কামরুজ্জামান কানন ও শিক্ষিকা নাজনীন হক।

নালিতাবাড়ী বন্ধুসভার কার্যনির্বাহী পরিষদে এডভোকেট ইয়াছমিন আক্তারকে সভাপতি ও অভিজিৎ সাহাকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। এতে অন্যদের মধ্যে আনিস উজ জামান বাপ্পি ও জয় সাহাকে সহসভাপতি, সুজন চন্দ্র রায় ও আবু রাসেলকে যুগ্ম সাধারণ সম্পাদক, শ্রাবনী ইসলাম মীম ও রাজীব সরকার পাবেলকে সাংগঠনিক সম্পাদক পদে রাখা হয়েছে।

এছাড়াও সেলিম মিয়াকে দপ্তর সম্পাদক, সারোয়ার হোসেনকে অর্থ সম্পাদক, শান্ত মিয়াকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, অমা রাণী দেবসেনকে পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, লাবনী আক্তারকে জেন্ডার – সমতা বিষয়ক সম্পাদক, মেহেদী হাসান তুহিনকে প্রশিক্ষণ সম্পাদক মঞ্জুরুল আহসানকে দূর্যোগ ও ত্রাণ সম্পাদক,কৌশিক ইকবাল আকাশকে স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক, আমেনাকে মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক, দোহা বৃষ্টিকে তথ্য ও যোগাযোগ সম্পাদক, শারফিন হাসানকে ম্যাগাজিন সম্পাদক, রনি মিয়াকে বইমেলা সম্পাদক, সাদ আল জুনাঈদকে পরিবেশ ও সমাজকল্যান সম্পাদক, শাহীন আলমকে সাংস্কৃতিক সম্পাদক এবং শাহাদাত হোসেন খোকন, আমিনুল ইসলাম ও নাজমুন নাহারকে কার্যনির্বাহী সদস্য করে পূর্ণাঙ্গ এই কমিটি প্রকাশ করা হয়।

২০২৩ সালের জন্য বন্ধুসভার কেন্দ্রীয় কমিটি কর্তৃক অনুমোদিত পূর্ণাঙ্গ এই কমিটি প্রকাশ করেন নালিতাবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও প্রথম আলো প্রতিনিধি আব্দুল মান্নান সোহেল। এসময় অন্যদের মধ্যে বন্ধুসভার নতুন কমিটির উপদেষ্টাগণ এবং সাবেক ও বর্তমান বন্ধুরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com