1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঝিনাইগাতীতে ভুয়া কাগজে দলিল সম্পাদনের চেষ্টা, দলিল লেখক সাময়িক বরখাস্ত

  • আপডেট টাইম :: শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩

মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মো. আমির হোসেনকে ভুয়া কাগজে দলিল সম্পাদনের চেষ্টা করায় সাময়িকভাবে বরখাস্ত করেছেন সাব-রেজিস্ট্রার মো হযরত আলী।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে তাকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়। সাময়িক ভাবে বরখাস্তকৃত আমির হোসেন উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধিগাঁও গ্রামের মৃত তৈয়মদ্দিনের ছেলে। যার লাইঃ নং-১৬২।

উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস সুত্রে জানা গেছে, গত কয়েকদিন আগে উপজেলার হলদীগ্রাম এলাকার জৈনক এক ব্যক্তি তার একটি দলিল সম্পাদনের কাজ দেন সরকার আমির হোসেনকে। সরকার আমির হোসেন ওই দলিলটি সম্পাদনের জন্য গত বুধবার ভুয়া দাখিলাসহ অন্যান্য কাগজপত্রাদি সমেত সাব-রেজিস্ট্রার মো. হযরত আলীর সামনে উপস্থাপন করেন। সাব-রেজিস্ট্রার মো. হযরত আলী উক্ত দলিলের সাথে ভুয়া দাখিলা ও অন্যান্য কাগজপত্র দেখে দলিলটি সম্পাদন না করে স্থগিত করেন। পরবর্তীতে বৃহস্পতিবার সকালে ভুয়া কাগজপত্রের বিষয়ে শতভাগ নিশ্চিত হয়ে সাব-রেজিস্ট্রার মো. হযরত আলী উক্ত দলিল স্থগিতসহ লিখিতভাবে সরকার আমির হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করেন।

এ বিষয়কে কেন্দ্র করে একটি পক্ষ ঘটনাটি ধামাচাঁপা দেয়ার চেষ্টা করছে। কথিত আছে, সরকার আমির হোসেন জালিয়াতির উস্তাদ।

এ ব্যাপারে সরকার আমির হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিনিধিকে বলেন, দলিল দাতার কাগজের আলোকে আমি দলিল সম্পাদনের কাজ করেছি। ভুয়া দাখিলা ও অন্যান্য কাগজের বিষয়ে আমার জানা নেই।

উপজেলা সাব-রেজিস্ট্রার মো. হযরত আলী এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, ভুয়া কাগজপত্রাদি দিয়ে দলিল সম্পাদনে চেষ্টার অপরাধে সরকার আমির হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করেছি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com