1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

বান্দরবানে বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী

  • আপডেট টাইম :: শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩

বান্দরবান : বান্দরবানে উন্নয়ন বোর্ডের অর্থায়নে প্রায় ৮ কোটি টাকার ব্যায়ের বিভিন্ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন ও কৃষি ক্ষেত্রে আমূল পরিবর্তনের জন্য অত্যাধুনিক কৃষিযন্ত্র বিতরণ করা হয়েছে।r

শনিবার (২১ জানুয়ারি) সকালে ১নং রাজবিলা ইউনিয়নের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি থেকে তিনি এসব প্রকল্প উদ্বোধন করেন। পরে এক আলোচনা সভা আয়োজন করেন।

এর আগে স্থানীয় প্রকৌশলী অধিদপ্তর অর্থায়নে ১ কোটি টাকা ব্যায়ের আরসিসি গার্ডার ব্রিজ এবং জেলা পরিষদ অর্থায়নে ৫০ লক্ষ টাকা ব্যায়ে বিদ্যালয়ের পাকা ভবন উদ্বোধন করা হয়।

আলোচনা সভা প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার আমলে বিশেষ করে কৃষি ক্ষেত্রে বেশি গুরুত্ব দিচ্ছে। তাছাড়া পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। বিগত সরকার আমলে পাহাড়ে মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তেমন ভাবেননি। বর্তমান সরকার আমলেই আনাচে কানাচে উন্নয়ন হচ্ছে একমাত্র প্রধামমন্ত্রী শেখ হাসিনা সুবাদে বলে যোগ করেন তিনি।

অনুষ্ঠানে শেষে কৃষকদের মাঝে অত্যাধুনিক ধান রোপন ও কাটার যন্ত্র বিতরণ ও পাওয়ার টিলার বিতরণ্ প্রধান অতিথি।

এসময় ১নং রাজবিলা ইউনিয়নের চেয়ারম্যান ক্যঅংপ্রু সভাপতিত্বের বান্দরবান জেলা অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরোজ, জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইয়াছিন বীন আরাফাত, এলজিডি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জিয়াউল ইসলাম মজুমদার, উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী সৌম নাথ, জেলা পরিষদের ইঞ্জিনিয়ার তপন মারমা, সহ এলাকা গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com