
কলাপাড়া (পটুয়াখালী) : মহিপুরে ২০ কেজি মাংসসহ সংঘবদ্ধ হরিণ শিকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ১১টায় আলীপুর স্লুইজ সংলগ্ন খাপাড়াভাঙ্গা নদীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাসুম বিল্লাহ (৪৪) পাথরঘাটা উপজেলার দক্ষিণ চর দুয়ানী গ্রামের রুস্তুম আলীর ছেলে ও হাসান (৩৫) কুয়াকাটা পৌরসভার ফুল মিয়া হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার রাত ১১টায় আলীপুর স্লুইজ সংলগ্ন খাপাড়াভাঙ্গা নদীতে অভিযান চালিয়ে একটি কাঠের নৌকার উপর থেকে এসব হরিণের মাংসসহ তাদের গ্রেফতার করা হয়। তারা সুন্দরবনে রশি দিয়ে ফাঁদ পেতে নৃশংসভাবে হরিণ শিকার করে বিভিন্ন এলাকায় বিক্রি করতো।
এ ঘটনায় বন্যপ্রাণী নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামীদের শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।