
কলাপাড়া (পটুয়াখালী) : মহিপুরে ৭ কেজি গাঁজা ও নগদ ৩১ হাজার ৯শ টাকাসহ শানু গাজী (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ।
গতকাল শুক্রবার গভীর রাতে আলীপুরের থ্রি পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শানু গাজী আলীপুর গ্রামের ইউসুফ গাজীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শানু গাজীর কাছে বিপুল পরিমাণ গাঁজা সংরক্ষণ- আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে তার বাড়িতে ঘরের মধ্যে অভিযান চালানো হয় এবং শানুর পরিত্যক্ত রান্না ঘরে অনেক খোঁজাখুঁজির পর একটি লোহার মতো কিছু একটা দেখা যায়। মাটি খুঁড়তেই বেড়িতে আসে লোহার বড় ড্রাম। আর ওই ড্রামের মধ্য থেকে স্কচটেপে পেচানো বেশ কয়েকটি পোল্ডায় ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় আলমারিতে তল্লাশি চালিয়ে মাদক বিক্রির নগদ ৩১ হাজার ৯শ টাকাও পাওয়া যায়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার আবুল খায়ের বলেন, গ্রেফতারকৃত শানু গাজী বেশ কিছুদিন ধরে গাঁজা বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। শনিবার দুপুরের দিকে শানু গাজীকে আদালতে প্রেরণ করা হয়েছে।