কোম্পানীগঞ্জ (নোয়াখালী) : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা থেকে একটি মেছোবাঘের মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। গতকাল শুক্রবার (২০ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার চরহাজারী ইউনিয়নের বসুরহাট-হাজারীহাট সড়ক থেকে এ মেছোবাঘের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা রুবেল জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাতে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় মেছোবাঘটি মারা যায়। এরপর মেছো বাঘের মরদেহটি রাস্তায় পড়ে ছিল। পরে শুক্রবার সকাল ৯টার দিকে এলাকাবাসীর খবরের ভিত্তিতে উপজেলা বন বিভাগের কর্মকর্তারা মেছোবাঘের মরদেহটি উদ্ধাের করে নিয়ে যায়।
বন বিভাগের কোম্পানীগঞ্জ রেঞ্জের বিট কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন মেছো বাঘের মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত প্রাণীটি মেছোবাঘের জাত। গোত্র নির্ণয়ের জন্য গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে মোছোবাঘের মরদেহের ময়না তদন্তের জন্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়েছে।