1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

দেলদুয়ারে মহিষের আক্রমণে নারী নিহত, আহত ১০

  • আপডেট টাইম :: রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩

টাঙ্গাইল: টাঙ্গাইলের দেলদুয়ারে মহিষের আক্রমণে হাজেরা বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মহিষের মালিকসহ অন্তত ১০ জন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২২ জানুয়ারি) উপজেলার লাউহাটি ইউনিয়নের তারুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাজেরা বেগম একই ইউনিয়নের তারুটিয়া গ্রামের আজগর আলীর স্ত্রী।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা জানান, সকালের দিকে লাউহাটি ইউনিয়নের বারপাখিয়া গ্রামের শরিফ মিয়ার একটি পাগল মহিষ তারুটিয়া গ্রামের লোকদের ওপর আক্রমণ করে। এতে নারীসহ ১১ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যায় স্থানীয় লোকজন। আহতদের মধ্যে বিকেল তিনটার দিকে মির্জাপুর কুমুদিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাজেরা বেগমের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন মহিষটিকে মেরে ফেলেন।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রানা মিয়া জানান, ঢাকা থেকে অজ্ঞানকারী দল এসেছিলো। তবে তার আগেই স্থানীয় লোকজনরা মহিষটিকে মেরে ফেলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com