1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কোয়েল পাখি পালনে লাভবান হচ্ছেন নাঈম

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়া পৌর শহরের ৯নং ওয়ার্ডের যুবক মাহবুবুল আলম নাঈম। ২০২০ সালে সখের বসে ৩০০ কোয়েলের বাচ্চা সংগ্রহ করে গড়ে তুলেন কোয়েল খামার। এ খামারীর সাফলতা দেখে কোয়েল পাখি পালনে আগ্রহী হচ্ছে অনেক যুবক। প্রতিদিন ৩ হাজার ডিম দেয় নাঈমের কোয়েল পাখিগুলো। প্রতি পিস ডিম পাইকারী বিক্রি করছেন ৩ টাকা দরে। এ ডিম বিক্রি করে নাঈমের মাসে আয় হচ্ছে প্রায় ২ লাখ টাকা। লাভ ভালো হওয়ায় ১ হাজার কোয়েল দিয়ে বাণিজ্যিকভাবে শুরু করেন কোয়েল ব্যবসা। বর্তমানে তার খামারের তিনটি সেডে রয়েছে প্রায় ৩ হাজার কোয়েল পাখি। শুধু কোয়েল পাখিই নয়, এর পাশাপাশি নাঈম পালন করছেন কিছু সংখ্যক সোনালী, লেয়ার ও টারকি মুরগি। এসব মুরগির মাংস ও কোয়েল পাখির ডিম বিক্রি করছেন নিজের খামারে বসেই।

রোববার সরেজমিনে গিয়ে দেখা যায়, সখের বশে ২০২০ সালে কোয়েল পালন শুরু করেন খামারী নাইম। ডিমের চাহিদা এবং মাংসের চাহিদা বেশি থাকায় পরিবারের সবার সহায়তায় ধীরে ধীরে বাণিজ্যিকভাবে কোয়েল খামার গড়ে তোলে লাভবান হচ্ছে। বর্তমানে এ খামারে থাকা ৩ হাজার কোয়েল পাখি ডিম দেয়। খামার থেকে প্রচুর লাভবান হওয়ায় অনেক খুশি কোয়েল খামারী নাঈম। এ সাফল্য দেখে অনেক যুবক আগ্রহী হচ্ছে কোয়েল পাখি পালনে।

মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্র জব্বার হোসেন বলেন, নাঈম ভাই একজন সফল কোয়েল খামারী। তার কাছ থেকে ১০০ কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করেছি। পড়াশুনার পাশাপাশি কোয়েল পাখি পালন করছি।

কলাপাড়া পৌর শহরের মাদ্রাসা শিক্ষক জয়নাল মিয়া জানান, নাঈমের পরামর্শে ২০০ কোয়েল পাখি সংগ্রহ করেছি। লালন পালনে তেমন বেশি কষ্ট নেই। শিক্ষকতার পাশাপাশি কোয়েল পালন করা যায়। বর্তমানে ৫০ টি কোয়েলে ডিম দেয়।

কলাপাড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জোনায়েদ খান লেলিন জানায়, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেড, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাসিয়াম, সোডিয়াম, জিংক, ফলেট, ভিটামিন-এ,ই,ডি ও কোলস্টেরল সমৃদ্ধ কোয়েল পাখির ডিম। মানবদেহের এসব চাহিদা পূরনে কোয়েল পাখির ডিম অপরিহার্য। আমরা বিশেষ করে অপুষ্টিকর শিশুদের বেশি বেশি কোয়েল পাখির ডিম খাওয়ার পরামর্শ দেই।

কলাপাড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কমল চন্দ্র শীল বলেন, উপজেলা যুব উন্নয়ন অফিস থেকে নাঈমকে সর ধরনের সুযোগ-সুবিধা এবং সময়োপোযোগী পরামর্শ দেয়া হয়েছে। কোয়েল পালনে ব্যাপক সফল হয়েছেন তিনি। নাইমের মতো আরো অনেক যুবককে সহযোগিতার মাধ্যমে স্বাবলম্বী করে তোলা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com