
নকলা (শেরপুর) : শেরপুরের নকলার চন্দ্রকোনা ইউনিয়নে মৃগী নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সজিব মিয়া নামের এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২২ জানুয়ারি) সন্ধায় সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ এই অর্থদণ্ড দেন।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, সরকারি নির্দেশ অমান্য করে বালু ব্যবসায়ী সজিব মিয়া মৃগী নদী থেকে বালু উত্তোলন করে আসছিলেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ বলেন, উপজেলার চন্দ্রকোনার রানীগঞ্জে মৃগী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় সবিজ মিয়া নামের একজনকে পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজার মালিক বা বালু বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(খ) ধারার অপরাধে ১৫(১) ধারায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।