1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

বান্দরবানে দেড় কোটি টাকার আফিম ক্ষেত ধ্বংস

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩

বান্দরবান : বান্দরবানে থানচি উপজেলায় গোপন সংবাদে ভিত্তিতে দুর্গম এলাকায় গহীন অরণ্যে বন জঙ্গলে অভিযান চালিয়ে নিষিদ্ধ পপি (আফিম) ক্ষেত ধ্বংস করেছে বিজিবি। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে পপি চাষীরা পালিয়ে গেলে কাউকে আটক করা যায়নি।

মঙ্গলবার (২৪ জানুয়ারী) সকালে তিন্দু ইউনিয়নের কাইকা খুমী পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫ একর জুড়ে পাহাড়ি জমিতে চাষাবাদে পপি ক্ষেত ধ্বংস করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ৩৮ বিজিবি বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম পিএসসির।

বিজিবি সুত্রে জানা গেছে, থানচিতে দুর্গম এলাকায় গহীন অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতের অন্যতম উপাদান পপি চাষে ঝুঁকছে এক শ্রেণির প্রভাবশালী ব্যক্তি এমন গোপন সংবাদ পায় বিজিবি। অভিযানে তিন্দু ইউনিয়নের গভীর অরণ্যে অভিযান চালিয়ে ৫ একর জুড়ে বিপুল পরিমাণ পপি খেত ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।

এ ব্যাপারে ৩৮ বিজিবি বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম জানান, অভিযান চালিয়ে থানচির তিন্দু কাইকাপাড়া ৫ একর জমিতে চাষকৃত পপি প্রক্রিয়াজাতকরণ ধ্বংস করা হয়েছে। তবে থানচি উপজেলার গহীন অরণ্যে আরো কোন পপি ক্ষেত আছে কি না সে ব্যাপারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com