1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শীতার্ত মানুষের পাশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
সাগর আলী, নীলফামারী : নীলফামারী ডালিয়া তিস্তা ব্যারেজ এলাকায় গরীব ও চরাঞ্চল মানুষের পাশে দাড়িয়ে শীতবস্ত্র বিতরণ করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
মঙ্গলবার (২৪ জানুয়ারী) দুপুরে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ রংপুর এর আয়োজনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো: আসাদুজ্জামান খাঁন কামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার, অতিরিক্ত আইজিপি, (ডিজি র‌্যাব) এম. খুরশিদ হোসেন (বিপিএম)-পিপিএম, লালমনিরহাট আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. মতিয়ার রহমান, র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের এডিজি এ্যাপস কর্ণেল মো: কামরুল ইসলাম পিপিএম, পিএসসি, র‌্যাব ফোর্সেস সদর দপ্তর ঢাকা এর পরিচালক অপারেশন উইং কর্নেল মো. জিয়াউর রহমান তালুকদার, নীলফামারী পুলিশ সুপার মো: মোস্তাফিজুর রহমান।
এছাড়াও র‌্যাব সদর, র‌্যাব-১৩  র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের কর্মকর্তা, নীলফামারী-লালমনিরহাট জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা প্রশাসক এবং পুলিশ সুপারসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল তার বক্তব্যে বলেন, তিস্তা পাড়ের মানুষের সুখে-দু:খে সব সময় পাশে থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় জননেত্রী শেখ হাসিনা। তিনি এদেশের মানুষের জন্য অনেক কাজ করে যাচ্ছেন এবং মাদক, জুয়া, বাল্য বিবাহ বন্ধের জন্য সকল প্রকার কার্যক্রম পরিচালনা করছেন।
তিনি আরও বলেন, দেশের বৃহত্তর তিস্তা সেচ প্রকল্পের কাজ সম্পন্ন হলে তিস্তা পাড়ের মানুষ অনেক ভালো থাকবেন।  অনেক ভালো থাকবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com