1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নীলফামারীতে ব্রাজিলের পক্ষ হতে ঘর দেওয়ার নামে ৪ লাখ টাকা আত্মসাৎ 

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
সাগর আলী, নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পুটিমারী ঝাকুয়া পাড়ার মৃত হরিদাস কান্তি রায়ে ছেলে বিনয় চন্দ্র রায় ও শ্রীমতী লাভলী রানী রায়ের বিরুদ্ধে ব্রাজিলের পক্ষ হতে ঘর দেওয়ার নামে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
কিশোরগঞ্জ উপজেলা কেশব গুচ্ছ গ্রামের মোঃ ছাইয়াদার রহমানের ছেলে মোঃ আজিজুল ইসলাম নামে অভিযোগকারির অভিযোগ সুত্রে জানা যায়, মৃত হরিদাস কান্তি রায়ে ছেলে বিনয় চন্দ্র রায়ের সাথে আজিজুল ইসলাম পুর্ব পরিচিত। এ সুবাধে বিনয় চন্দ্র রায় আজিজুল ইসলামকে বলে ব্রাজিলের পক্ষ হতে অসহায় গরীব লোকদের জমি ক্রয় করে বাড়ি বানিয়ে দিচ্ছে। আমাকে ১৫-২০ জন অসহায় গরীব লোকের নাম সংগ্রহ দেও। আমি জমি ও ঘরের ব্যবস্থা করে দিচ্ছি।
আজিজুল ইসলাম জমি ও ঘর পাওয়ার আশায় অসহায় গরীব লোকদের কাছে থেকে তাদের ভোটার আইডি কার্ডসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তার কাছে জমা দেন। কিছু দিন পর আমাকেসহ সবাই ডেকে এনে বলেন ব্রাজিল হাতে নামের লিস্ট প্রেরণ করেছে। বাড়ি নিতে হলে ৫০ হাজার করে টাকা জমা দিতে হবে। জমি ও ঘর পাবার আশায় আমরা তার কাছে টাকা প্রদান করি। নিদিষ্ট সময় জমি ও ঘর দিতে না পারলে আমরা টাকা ফেরত চাই। সে টাকা না দিয়ে বিভিন্ন রকম টালবাহানা শুরু করে। হঠাৎ করে সে একদিন আত্নগোপনে চলে যায়। দীর্ঘদিন পর তার বাড়ি ফিরে আসার খবর পেলে আমরা গত ১লা জানুয়ারি সকালে টাকার জন্য সবাই মিলে তার বাড়ি যাই এবং টাকা চাইলে সে অস্বীকার করে।
জানতে চাইলে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com