1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

আইএমএফ’র সুপারিশ মোতাবেক বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩

ঢাকা: বাংলাদেশের সাম্যবাদী দল (এম—এল) ঢাকা মহানগরী শাখার উদ্যোগে মঙ্গলবার (২৪ জানুয়ারি) বেলা ১১ টা থেকে ১২টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাব সম্মুখে আইএমএফ’র সুপারিশ মোতাবেক বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ‘মানববন্ধন’ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের সাম্যবাদী দল (এম—এল) এর সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী কমরেড দিলীপ বড়–য়া বলেন, আইএমএফ’র সুপারিশে বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধি দেশের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। শিল্পখাতে বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে দেশীয় শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। শিল্পে উৎপাদন খরচ ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। জাতীয় উৎপাদন ব্যাহত হবে। উৎপাদিত পণ্যের মূল্য বৃদ্ধি পাবে। এর সম্পূর্ণ আর্থিক চাপ সাধারণ মানুষের উপর পড়বে।

তিনি আরো বলেন, অন্যদিকে ক্রমশ আইএমএফ’র উপর নির্ভরশীল হয়ে পড়লে সরকারের সমস্ত গণমুখী কার্যক্রম ব্যাহত হবে। ফলে দেশে রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পাবে। এ সুযোগে সরকার বিরোধী কায়েমী স্বার্থবাদীরা জনগণের অসন্তোষ কে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ও চক্রান্ত করবে। কাজেই সরকারের উচিত হল জনগণের উপর নির্ভর করে লুটেরা ধনিক শ্রেণীর লুটপাট বন্ধ করে আইএমএফ’র ফাঁদে না পরা।

বাংলাদেশের সাম্যবাদী দল (এম—এল) কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড কবি সুনীল শীরের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সুলতান আহমেদ বিশ্বাস, সাইমুম হক, শ্রমিক আব্বাস আলী, কমরেড সিরাজুল ইসলাম, যুব নেতা সাখাওয়াত খান সৈকত প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com