1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

বান্দরবানে বন্যহাতির আক্রমনে কৃষকের মৃত্যু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩

বান্দরবান : বান্দরবান নাইক্ষ্যংছড়িতে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে মোহাম্মদ আলম (৫০) নামে এক কৃষকের মৃত্যুর হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) বেলা ১২টায় দিকে বাইশারীর ইউনিয়নের করলিয়ামুড়া সোহেল রানার রাবার বাগান নামক স্থানে এ ঘটনাটি ঘটে। নিহত কৃষক মোহাম্মদ আলম বাইশারীর উত্তর করলিয়া মুড়া ৪ নং ওয়ার্ডের মৃত কবির আহমদের ছেলে।

স্থানীয়রা জানান, ভোরে উলুফুল (ঝাঁড়ু) সংগ্রহ করতে জঙ্গলে যান কৃষক। সংগ্রহ শেষে নিজ বাড়িতে ফেরার পথে পথিকের মধ্যে বন্যহাতির আক্রমন চালালে হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যায় স্থানীয়রা।

বাইশারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আলম বলেন, বুধবার ভোরে নিহত ব্যক্তি উলুফুল (ঝাঁড়ু) সংগ্রহ করতে ঘটনাস্থলে গিয়েছিলেন। ফেরার পথে একটি বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে সে মারা যায়। বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com