1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শেরপুরে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ একজন আটক

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩

শেরপুর: শেরপুরে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক নাশকতাকারীকে আটক করেছে র‍্যাব-১৪। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে সদরের ভাতশালা এলাকা থেকে তাকে আটক করা হয়। জানা গেছে, আটককৃত মো. কামাল হোসেন (৩২) গনই মমিনাকান্দা এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে।

র‌্যাব জানায়, গোপন খবরের ভিত্তিতে জেলা সদরের ভাতশালা এলাকার সাবিনা ইয়াসমিনের টিনের ঘরে অভিযান চালানো হয়। এসময় নাশকতাকারী কামাল হোসেনকে আটক করা হয় এবং তার কাছ থেকে একটি বিদেশী ওয়ান শুটারগান, এক রাউন্ড কার্তুজ, একটি কিলিং চেইন উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিকউজ্জামান জানান, কামাল মিয়ার বিরুদ্ধে শেরপুর সদর থানায় কয়েকটি মামলা রয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com