1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ীতে অটোচাপায় শিশু নিহত

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে অটোচাপায় নাফিস মাহমুদ নিহাদ নামে সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৩ জানুয়ারি সোমবার বিকেলে উপজেলার সোহাগপুর গ্রামে এ দুর্ঘটনার তিন দিন পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহহস্পতিবার তার মৃত্যু হয়। নিহাদ ওই গ্রামের আকাব্বর হোসেনের তিন সন্তানের সর্বকনিষ্ঠ ছেলে।

পারিবারিক সূত্র জানায়, বিকেলে নিহাদ খেলাচ্ছলে বাড়ির সামনে আকস্মিক দৌড়ে চলে আসে। একই সময়ে বাড়ির সামনের রাস্তা দিয়ে আসা ব্যাটারিচালিত অটোবাইকের চাকার সাথে আঘাত পেয়ে নিচে পড়ে যায়। পরে স্বজনেরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এখানে পরীক্ষা-নীরিক্ষার পর বিশেষ কোন আঘাত পরিলক্ষিত না হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। মঙ্গলবার সে বমি করে এবং অসুস্থ হয়ে পড়লে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার নিহাদের মৃত্যু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com