1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ডোমারে ৭০ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ ২ যুবক গ্রেফতার

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
মোশফিকুর ইসলাম, ডোমার (নীলফামারী): নীলফামারীর ডোমারে নেশা জাতীয় ৭০ পিচ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ ২ যুবককে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। আজ রবিবার সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বেতগাড়া পানা সরকার বাজার এলাকার সামছুল হকের ছেলে সামিউল ইসলাম (২১) এবং ডোমার পৌরসভার ৬নং ওয়ার্ড পাঠানপাড়া এলাকার সফিয়ার রহমানের ছেলে রাব্বি ইসলাম(২৫)।
থানা সুত্রে জানা যায়, গতকাল শনিবার ২৮ জানুয়ারি বিকেলে ডোমার উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের মাহিগঞ্জ বাজারে সামিউল এর নিকট থেকে ৪০ পিচ এবং রাব্বির নিকট হইতে ৩০ পিচসহ সর্বমোট ৭০ (সত্তর) পিচ নেশা জাতীয় টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ডোমার থানার এস আই আবু সাব্বির রাবু বাদী হয়ে ডোমার থানার মামলা নং -১২ (০১) ২৩ রুজু করেন।
এ বিষয়ে ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন-নবী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকালে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com