1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কলাপাড়ায় খেয়াঘাটে নিরব চাঁদাবাজী, রাতে পারাপারের দৃশ্য আরো ভয়ংকর

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩

কলাপাড়া (পটুয়াখালী) : গ্রামীণ জনপদের খেয়াঘাটগুলোতে চলছে ইজারাদারদের নৈরাজ্য। কলাপাড়ার নীলগঞ্জ ইউপির গ্রামীণ জনপদের দৌলতপুর ও ফতেপুর খেয়াঘাট, মাঝখান দিয়ে বয়েচলা আন্ধার মানিক নদীর ওপারেই পার্শ্ববর্তী উপজেলা তালতলীর শিয়ারিপাড়া ও নিউপাড়া খোয়াঘাট। প্রতিদিন এ খেয়াঘাট দিয়ে হাজারো মানুষের পারাপার। দীর্ঘদিন ধরে চলছে খেয়া পারপারের নামে এসব ঘাটে চলছে নিরব চাঁদাবাজী। সরকার নির্ধারিত কোন ভাড়া তালিকা নেই। নেই কোন নিয়ম-নীতির তোয়াক্কা। কেবল মাত্র খেয়ায় চেপে বসলেই গুণতে হবে অতিরিক্ত টাকা। আর রাতের চিত্র হয়ে ওঠে আরো ভয়ংকর। জরুরি কাজে পারাপার কিংবা অসুস্থ রোগী নিয়ে এসব খেয়া দিয়ে নদীর ওপারে পৌঁছাতে হলে দর কষাকষি ছাড়াই দিতে হচ্ছে চড়া মূল্য।

সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, মানুষের সেবা নয়, খেয়াঘাটগুলোতে যাত্রী পারাপারে সরকার নির্ধারিত কোন ভাড়া তালিকা লাগাননি ইজারাদাররা। ইচ্ছামতো খেয়ায় যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে মাত্রাতিরিক্ত ভাড়া। জনপ্রতি ভাড়া আদায় করা হচ্ছে বিশ টাকা। আর রাত হলেই পাল্টে যায় এ চিত্র। অসুস্থ রোগী কিংবা ঠেকায় পড়ে পারাপার হতে হলে গুণতে হয় ১০০ থেকে ১৫০ টাকা। আর চড়া মূল্য আদায়ে প্রতিবাদ কিংবা দর কষাকষি করলেই হতে হয় লাঞ্চনার শিকার। এখানে বিকল্প পারাপারের ব্যবস্থা না থাকায় অনেকটা বাধ্য হয়েই খেয়াঘাটে ভাড়ার নামে চাঁদা দিতে হচ্ছে যাত্রী সাধারনের।

ভুক্তভোগী ফতেহপুর খেয়াঘাটের যাত্রী জয়নাল মিয়া বলেন, কুয়াকাটাসহ বিভিন্ন জায়গায় ব্যবসার কাজে প্রতিদিনই এ ঘাট দিয়ে পার হতে হয় তাকে। কিন্তু নিরুপায় হয়ে দীর্ঘদিন ধরে ভাড়ার নামে চাঁদা দিয়ে যাচ্ছেন তিনি।

মাত্র দুই লাখ টাকায় ফতেপুর ঘাট ইজারা নেয়া কাশেম সরদারের কাছে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে জানতে চাইলে তিনি কোন সদোত্তর দিতে পারেননি।

অন্যদিকে দৌলতপুর খেয়াঘাটেরও একই চিত্র। এ ঘাটদিয়েও জনপ্রতি আদায় করা হচ্ছে বিশ টাকা। একইভাবে এ ঘাটেও রাতের পারাপারে যাত্রীদের দিতে হয় অতিরিক্ত চাঁদা। এ ঘাটের যাত্রী সিতারা বিবি বলেন, মেয়েবাড়ি যাচ্ছেন নাতি-নাতনিদের দেখতে, বিশ টাকা ভাড়া দিতে কষ্ট হয়েছে তার। মিনিমাম ১০ টাকা হলে ভালো হত। এ ঘাটের যাত্রীরা অভিযোগ করেন, সরকার নির্ধারিত যাত্রী ভাড়া তালিকা না থাকায় ইচ্ছেমত ভাড়া আদায় করছে ঘাট পরিচালকরা। এরফলে ঘাটগুলোতে বছরে কয়েক লাখ টাকা চাঁদা হাতিয়ে নিচ্ছে এসব চাঁদাবাজরা।

দৌলতপুর ঘাটের ইজারাদার সুমন শিকদার বলেন, প্রায় তিন লাখ টাকা ব্যয়ে দুই উপজেলা সংশ্লিষ্ট হওয়ায় (আন্ত:জেলা) বরিশাল বিভাগীয় কার্যালয় থেকে ঘাট ইজারা নিয়েছেন। তিনি মাঝিকে সরকারি তালিকানুযায়ী ভাড়া আদায় করতে নির্দেশ দিয়েছেন। তবে অতিরিক্ত ভাড়া কেন নেয়া হচ্ছে এ প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য জানান, বিভাগ থেকে ওইসব ঘাটের ইজারা দেয়া হয়েছে। তবে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com