1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঝিনাইগাতীতে পুরনো ইট দিয়েই চলছে প্যালাসাইডিং নির্মাণ

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর): শেরপুর জেলার ঝিনাইগাতীতে পুরনো ইট দিয়ে প্যালাসাইডিং নির্মাণ কাজের অভিযোগ উঠেছে। উপজেলার ধানশাইল ইউনিয়নের বাগেরভিটা সোমেশ্বরী ব্রিজের দক্ষিণ পাশে মরহুম খোরশেদ আলমের বাড়ির উত্তর পাশে চলছে এ প্যালাসাইডিং নির্মাণ কাজ।
সোমবার (৩০ জানুয়ারি) সকালে সরেজমিনে গেলে স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলামসহ এলাকাবাসী জানান, প্রতিবছর বর্ষাকালে উজান থেকে নেমে আসে পাহাড়ি ঢলের পানি। সোমেশ্বরী এ নদীর স্রোতে ভেঙে যায় লোকজনের বসতবাড়ি ও ধ্বসে যায় সোমেশ্বরী ব্রীজের চারপাশের বেশকিছু গুরুত্বপূর্ণ স্থান। কাগজে-কলমে সোমেশ্বরী নদী নাম করণ থাকলেও স্থানীয় এলাকাবাসীর মুখে পাগলা নদী নামে রয়েছে বেশ পরিচিত। এ পর্যন্ত সোমেশ্বরী নদীর গর্বে বিলীন হয়েছে অনেকের বসত বাড়ি। নদীর গর্ভে বসতভিটে বিলীন হওয়ায় কেউ বসতবাড়ি ছেড়ে পারি জমান ঢাকা শহর। কেউ পরিবারসহ আশ্রয় নিয়েছেন অন্যের বাড়িতে। গত ৩০-৩৫ বছর যাবত বাগেরভিটা গ্রাম দিয়ে বয়ে যাওয়া সোমেশ্বরী নদীর ভাঙ্গনে দিশেহারা হয়ে অনেকে ভোগান্তির স্বীকার হচ্ছে নদীর তীরের লোকজন।
আরও বলেন, প্রতিবছর বর্ষাকালে এখানে নদীর পাড় ভেঙে যাওয়ার ফলে ফসলসহ বিভিন্ন বাড়ি-ঘরের ক্ষতি হয়ে থাকে। উন্নতমানের প্যালাসাইডিং নির্মাণের দাবী থাকলেও গত বছর প্যালাসাইডিং নির্মাণ করা হয় অতি নিম্নমানের।  এ বছর শ্রমিক দিয়ে আগের প্যালাসাইডিং সম্পন্ন ভাঙ্গা হয় এবং সেই আধভাঙ্গা পুরাতন ইট দিয়ে নির্মিত হচ্ছে প্যালাসাইডিং। এসময় এ স্থানে উন্নতমানের প্যালাসাইডিং নির্মাণ কাজের দাবি জানিয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com