1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

বান্দরবানে ‘বন্দুকযুদ্ধে’ নিহত কেএনএফ সদস্যের লাশ পরিবারে কাছে হস্তান্তর

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩

বান্দরবান : বান্দরবানে রুমা উপজেলার গহীন জঙ্গলে বিছিন্নবাদী সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর সাথে সেনাবাহিনী কথিত বন্দুকযুদ্ধে নিহত কেএনএফ এক সদস্যের মরদেহ পরিবার কাছে হস্তান্তর করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (৩০ জানু) সকালে সদর হাসপাতালে ময়নাতদন্তের পর তার মরদেহ পরিবার কাছে তুলে দেওয়া হয়। গতকাল তাৎক্ষণিক নিহত সন্ত্রাসী পরিচয় জানা না গেলেও আজ সকালে পরিবারে কাছ থেকে তার জন্ম সনদ দেখে পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তি বেনেট থাং ম্রো (১৮)। সে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের শ্যারণ পাড়া ৬নং ওয়ার্ডের পিতা লিপমাং ম্রো-এর দ্বিতীয় ছেলে।

নিহতের পিতা লিপমাং ম্রো বলেন, প্রায় দুই বছর আগে আমার সাথে পারিবারিকভাবে ঝগড়া হয়। এরপর রাগ করে কাউকে না বলে বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যায়। বিভিন্ন স্থানে ছেলেকে খোঁজাখুঁজি করলেও সন্ধান মেলেনি। গতকাল নিহতের ঘটনার পর জানতে পারি আমার ছেলে কেএনএফ সংগঠনে জড়িত ছিল। নিরুদ্দেশ হওয়ার আগে বান্দরবান শহরে সিএনজি গাড়ি চালাতো বলে দাবী তার পিতার।

তিনি বলেন, ছেলে যেহেতু পারিবারিকভাবে বিচ্ছিন্ন হওয়ার পর সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত। এ কারণে তার জীবন বলি দিতে হয়েছে। তাই তার মৃত্যুতে কোন বিচার বা অভিযোগ চাই না। পাশাপাশি আমার ছেলের মত আর কেউ যেন ভুল পথে না হাঁটে এ জন্য পাড়ায় গিয়ে অন্যদের  সন্তানদের খেয়াল রাখতে পরামর্শমূলক বার্তা জানাবো বলেও যোগ করেন তিনি।

রুমা থানায় এসআই জহিরুল ইসলাম বলেন, পাহাড়ে সশস্ত্র সংগঠন কুকেচিন দলের এক সদস্য বন্দুকযুদ্ধে নিহতের লাশ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ যে, গেল কয়েকদিন ধরে বান্দরবানের রুমা উপজেলায় সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এর বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে ১ জন কেএনএফ সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে যৌথ বাহিনী। পরে ২৯ জানুয়ারি রোববার দুপুরে রুমা উপজেলার দুর্গম আরথাহ পাড়া ও বাচলং পাড়ার মাঝামাঝি একটি স্থান থেকে কেএনএফ সদস্যের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

গত ১২ জানুয়ারি সাংবাদিক সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন জানিয়েছিলেন, কেএনএফ প্রধান নাথান বম এর সার্বিক তত্ত্বাবধানে দুর্গম এলাকায় কেএনএফকে মাসিক ৩ থেকে ৫ লক্ষ টাকার বিনিময়ে নতুন জঙ্গী সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়্য়াঁড় সদস্যদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকে। গত ৯ অক্টোবর থেকে র‌্যাব ও সেনাবাহিনী জেলার রুমা, রোয়াংছড়ি, থানচি ও রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়নে জঙ্গী বিরোধী অভিযান পরিচালনা করছে।

তিনি আরও বলেন, র‌্যাব এ যাবৎ বান্দরবানে ১২জন জঙ্গীসহ ১৪ জন কেএনএফ সক্রিয় নেতা সদস্যকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। কুকিচিন এর সশস্ত্র সদস্য সংখ্যা দুশতাধিক হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com