1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

ছেলেরা যে ধরনের মেয়ের প্রেমে পাগল হয়

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩

মারুফ সরকার : রূপ দেখে আকৃষ্ট হওয়া মানুষের সহজাত স্বভাব। তবে সেই আকর্ষণ খুব বেশিদিন থাকে না। আকর্ষণটা যদি হয় গুণের প্রতি, তাহলে তা সহজে নষ্ট হয় না। মেয়েদের সৌন্দর্য দেখে ছেলেরা আকৃষ্ট হয়, যুগে যুগে নারীর সৌন্দর্য নিয়ে অনেক গান-কবিতারও সৃষ্টি হয়েছে। সেসব অস্বীকারের উপায় নেই। কিন্তু মেয়েদের এমনকিছু স্বভাব বা গুণ আছে যা দেখে ছেলেরা সহজেই প্রেমে পড়ে-মডেল: মডেল নাহার কনা

যার অভিযোগ কম
অনেক মেয়ের ক্ষেত্রেই দেখা যায়, তাদের অভিযোগ অনেক বেশি। সবকিছু নিয়েই খুঁত ধরা, প্যানপ্যানানির স্বভাব। ছেলেরা এমন মেয়ের থেকে দূরে থাকে। তারা বরং সেই মেয়েকেই পছন্দ করে যার অভিযোগ কম, যারা অল্পতেই খুশি থাকতে জানে।
হাসি কোনো মেয়ের সুন্দর হাসি দেখে প্রেমে পরবে না এমন ছেলে খুব কমই আছে। তবে সেই হাসি হতে হবে মিষ্টি ও অহংকারমুক্ত। কোনটি নির্মল হাসি আর কোনটি দাম্ভিক তা কিন্তু হাসির ধরণ দেখলেই বোঝা যায়।

মিশুক
সহজে সবার সঙ্গে মিশতে পারে এমন মেয়ের প্রতি ছেলেরা খুব সহজেই আকৃষ্ট হয়। আপনার আশেপাশেই খেয়াল করুন। এমন কিছু মেয়ে অবশ্যই দেখতে পাবেন যে সবার সঙ্গেই হেসে গল্প করছে। এমন মেয়েকে পছন্দ করার কারণ হলো তারা কখনো অন্যের সঙ্গে দম্ভ নিয়ে কথা বলে না। এরা সব সময়ই ইতিবাচক।

ব্যালেন্স করে চলে
জীবনে ব্যালেন্স করে চলতে জানাটা ভীষণ জরুরি। অন্যের কোনো ভুল ধরিয়ে দেয়ার পাশাপাশি ভালো অভ্যাসে বাহবাও দিতে জানতে হয়। আর এমন ব্যালেন্স করে চলতে জানা মেয়ের প্রতি ছেলেরা বেশি আকৃষ্ট হয়।

আত্মকেন্দ্রিক নয়
যেসব মেয়ে শুধু নিজেকে নিয়ে অর্থাৎ নিজের চাকরি, জীবন পরিবার এসব নিয়েই থাকতে পছন্দ করে কিন্তু সমাজ-রাজনীতি, এসব নিয়ে ভাবে না, ছেলেরা তাদের পছন্দ করে না। বরং সব বিষয়ে জ্ঞান নিয়ে চললে ও কথা বললেই ছেলে সেই মেয়ের প্রেমে পড়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com