1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

অটোরিকশা উল্টে চুরমার হলো মেধাবী জাহাঙ্গীরের স্বপ্ন

  • আপডেট টাইম :: শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত অদম্য বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী জাহাঙ্গীর আলম (২৮) মারা গেছেন। গতকাল শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জাহাঙ্গীর আলম উপজেলার কলসপাড় ইউনিয়নের পিপুলেশ্বর গ্রামের বাসিন্দা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থী। গত ১ ফেব্রুয়ারি বুধবার রাতে শেরপুর-নালিতাবাড়ী সড়কের গোল্লারপাড় এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে আহত হন জাহাঙ্গীরসহ তিন যাত্রী। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। জাহাঙ্গীরের অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মাথায় অস্ত্রোপচার করা হলে শুক্রবার রাতে মারা যান তিনি।

দরিদ্র পরিবারের সন্তান জাহাঙ্গীর আলম স্থানীয় উত্তর নাকশী উচ্চবিদ্যালয় থেকে ২০১০ সালে এসএসসি এবং নাজমুল স্মৃতি সরকারি কলেজ থেকে ২০১২ সালে এইচএসসিতে জিপিএ-৫ পান। এরপর ২০১৬ সালে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক ও ২০১৭ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বিদ্যালয়ে পড়ালেখা করার সময় জাহাঙ্গীর আলম অন্যের জমিতে কাজ করে খরচ জোগাতেন।

পারিবারিক সূত্র জানায়, জাহাঙ্গীর আলমের বাবা সোবাহান একজন দরিদ্র জেলে ছিলেন। অসুস্থতার কারণে এক বছর আগে তিনি মারা যান। ফলে পুরো পরিবার জাহাঙ্গীরের ওপর নির্ভরশীল ছিল। জাহাঙ্গীরের স্বপ্ন ছিল একটি সরকারি চাকরির। এ জন্য তিনি ঢাকায় থেকে চাকরির পরীক্ষায় অংশ নেওয়ার পাশাপাশি টিউশনি করতেন। বাড়িতে জাহাঙ্গীরের মা, দুই বোন ও ছোট ভাই থাকে। পরিবারের সঙ্গে দেখা করতে বুধবার রাতে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় আহত হন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com