মোঃ সাগর আলী, নীলফামারী: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীর মুক্তি, ফ্যাসিবাদী সরকারের আওয়ামী সন্ত্রাস নির্যাতনের বিরুদ্ধে এবং বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য দাম কমানোসহ ১০ দাবীতে রংপুর বিভাগীয় গণসমাবেশে নীলফামারী সদর উপজেলার১৫টি ইউনিয়নের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
শনিবার ৪ জানুয়ারি সকালে রংপুর মহাগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বড় একটি মিছিল নিয়ে তারা রংপুর বিভাগীয় গণসমাবেশস্থলে যান।
নীলফামারী সদর উপজেলা বিএনপির মিছিলে অংশগ্রহণ করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম, সহ-সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, মোস্তফা প্রধান হক বাচ্চু, মোক্তার হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি রায়েদুল ইসলাম দোলন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জগদীশ চন্দ্রসহ উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মেসবাহুল ইসলাম শাহ টুলি ও ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদক এবং বিএনপি সমর্থিত জনসাধারণ।
ওই সমাবেশে দ্রব্যমূল্যের দাম বাড়ার কারণে গণদুভোর্গ, বিদ্যুৎ ও জ্বালানি সংকট, বিএনপি নেতাদের ওপর গুম, খুন, নির্যাতন, সরকারি নেতাদের দুর্নীতি ও দায়িত্ব পালনে অবহেলাসহ আরও বিষয়ে বক্তব্য রাখেন দলের নেতারা।
এ সময় গনসমাবেশে অংশ নেয়া হাজার হাজার নেতাকর্মী সরকার বিরোধী নানা স্লোগান দেয়। সেই সাথে তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান।