1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

মাদারীপুরে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম :: রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩

মাদারীপুর: মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা গ্রামে একটি হত্যা মামলার আসামি আউয়াল মাতবরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে পাঁচখোলা গ্রামের নিজ দোকানে ঘুম থেকে ডেকে নিয়ে দুর্বৃত্তরা এ হত্যাকাণ্ড ঘটায়। নিহত আউয়াল মাতবর পাঁচখোলা গ্রামের কাশেম মাতবরের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আউয়াল শনিবার রাতে পাঁচখোলা গ্রামের নিজ দোকানে ঘুমিয়ে ছিলেন। রাতে দুর্বৃত্তরা তাকে দোকান থেকে ডেকে নিয়ে কুপিয়ে জখম করে। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এদিকে এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ সূত্রে জানা যায়, কয়েক বছর আগে একই এলাকায় সাহেব আলী নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যা মামলায় আসামি ছিলেন আউয়াল। নিহতের পরিবারের দাবি প্রতিপক্ষের লোকজন আউয়ালকে কুপিয়ে হত্যা করেছে।

মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আউয়াল নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তদন্তপূর্বক বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com