1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নীলফামারীতে উগ্রবাদ, জঙ্গি বাদ দমনে পাঁচ দিনব্যাপী সচেতনতামূলক সেমিনার শুরু 

  • আপডেট টাইম :: রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
সাগর আলী, নীলফামারী: নীলফামারীতে উগ্রবাদ, জঙ্গি বাদ দমনে পাঁচ দিন ব্যাপী সচেতনতামূলক সেমিনার শুরু হয়েছে।  রবিবার (৫ জানুয়ারী) সকালে নীলফামারী পুলিশ লাইন্স ড্রিল সেট কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ডিএমপি ঢাকা এর আয়োজনে ও নীলফামারী জেলা পুলিশের সহায়তায় আজ বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্প কর্তৃক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) আমিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম।
সেমিনারটি সঞ্চালনা এবং স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট ডিএমপি ঢাকা নাজমুল ইসলাম বিপিএম। তিনি তার বক্তব্যে উগ্রবাদ; জঙ্গিবাদ ও সাইবার ক্রাইম সম্পর্কে আলোচনা করেন এবং উগ্রবাদ জঙ্গিবাদ এবং সাইবার ক্রাইম প্রতিরোধে করণীয় বর্জনীয় ইত্যাদি বিষয় সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
উক্ত সেমিনারে আরো উপস্থিত ছিলেন, জেলা কমান্ড্যান্ট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী, অতিরিক্ত পুলিশ সুপার ( সৈয়দপুর সার্কেল) মোহাম্মদ সারোআর আলম।
জানতে চাইলে নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম বলেন, উগ্রবাদ প্রতিরোধ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ভুমিকায় পুলিশ, আনসার, কারারক্ষী, চৌকিদার ও দফাদার, জনপ্রতিনিধি, ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক, শিক্ষক/ছাত্রছাত্রী, গণমাধ্যম কর্মী, সরকারি কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং সুশিল সমাজের সাথে পাঁচ দিনব্যাপী গুরুত্বপূর্ণ আলোচনা  করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com