1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

থানচিতে দুই ইঞ্জিন নৌকার সংঘর্ষে প্রাণ গেল মাঝির

  • আপডেট টাইম :: রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩

বান্দরবান : বান্দরবানে থানচি উপজেলায় সাঙ্গু নদীতে দুই ইঞ্জিন নৌকা সংঘর্ষের সামংগ্য ত্রিপুরা (৪৯) নামে এক নৌকা মাঝি নিহত হয়েছেন। রবিবার (৫ ফেব্রুয়ারী) সকালে সাড়ে ৯টায় পদ্মমুখ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে খবর পাওয়া গেছে। নিহত চালক থানচি উপজেলার ক্যসাপ্রু পাড়ার বাসামনি ত্রিপুরার ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, থানচি বাজার থেকে পর্যটকদের নিয়ে রেমাক্রি উদ্দেশ্যে যাওয়ার সাঙ্গু নদীতে পথে পদ্মমুখ নামক স্থানে রেমাক্রী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে রেংইন ম্রোঃ ছেলে নৌকা মাঝি মাংলো ম্রোঃ (১৮) ইঞ্জিন নৌকা সাথে একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডে খেসাপ্রু পাড়া বাসিন্দা নৌকা মাঝি সামংগ্য ত্রিপুরা (৪৯) ইঞ্জিন নৌকা মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক নৌকা মাঝি গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে।

থানচি স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরিবার পরিকল্পনা বিভাগে কর্মকর্তা ডাঃ ওয়াহিদুজ্জামান মুরাদ জানান, ইঞ্জিন চালিত নৌকা মুখোমুখি সংর্ঘষের এক নৌকা মাঝি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মেডিক্যাল অফিসার ডাক্তার মেহেনাজ রোগী সামংগ্য ত্রিপুরাকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে এ দুর্ঘটনার সত্যতার নিশ্চিত করে থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইমদাদুল হক বলেন, সাঙ্গু নদীতে দুই ইঞ্জিন নৌকা সংঘর্ষের একজন নিহত হয়েছে। নৌকায় থাকা পর্যটকরা সবাই সুস্থ আছেন। এ দুর্ঘটনায় আইনি প্রক্রিয়া ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com