1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

সময় টিভির বার্তা প্রধানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন

  • আপডেট টাইম :: সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩

শেরপুর: সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে শেরপুরে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে শেরপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি এ মানববন্ধনে সহমত পোষণ করেন বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, রংপুরে দায়ের করা হয়রানিমূলক মামলায় রাজধানীর বিভিন্ন থানা থেকে মুজতবা দানিশকে বিভিন্নভাবে পুলিশ যেভাবে হয়রানি করছে তা অত্যন্ত নিন্দনীয়। এর ফলে সাংবাদিক ও পুলিশের মধ্যে এক ধরণের অবিশ্বাস্য পরিস্থিতি তৈরি হবে। রাষ্ট্রের স্পর্শকাতর বিষয়ের সুরক্ষায় ডিজিটাল নিরাপত্তা আইন করা হলেও তার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন সাংবাদিকরা। সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরণের হয়রানিমূলক তৎপরতা বন্ধের পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের জোর দাবি জানান বক্তারা।

গত বছরের ৮ আগস্ট সময় টিভিতে ‘রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল হকের বিরুদ্ধে ফলাফল জালিয়াতির অভিযোগ, তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন’ শিরোনামে খবর প্রকাশিত হলে ২১ সেপ্টেম্বর রংপুরের সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com