
শেরপুর : শেরপুরে সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শেরপুর ট্রাফিক বিভাগের আয়োজনে শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে শহরের খোয়ারপাড় শাপলা শত্বরে পরিবহন মালিক, চালক ও হেলপারদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম কর্মশালায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, পরিবহন সেক্টরে শৃংখলা রক্ষা, গণপরিবহনের চালক ও সহযোগীদের সচেতনতা ও যাত্রীসেবার মান উন্নয়নে নির্দেশনা প্রদান করা হয়।
টিআই (প্রশাসন) এসএম আবু সাঈদ হিরন এর সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন শেরপুর জেলা বাস-কোচ মালিক সমিতির সভাপতি ছানোয়ার হোসেন ছানু।
এসময় বক্তারা লাইসেন্স ছাড়া গাড়ি না চালানো, গাড়ি চালানোর পূর্বে ওই গাড়ির কাগজপত্র বা ফিটনেস ঠিক আছে কিনা তা নিশ্চিত হওয়া, সব সময় সতর্ক থেকে গাড়ি চালানোর পরামর্শসহ নানা দিক নিয়ে বিস্তর আলোচনা করেন।