1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

নিপাহ ভাইরাসে ৭ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩

বাংলার কাগজ ডেস্ক : চলতি বছরে এখন পর্যন্ত নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ জন। আক্রান্তদের মধ‌্যে সাত জনই মারা গেছেন। সোমবার (৬ ফেব্রুয়ারি) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে এসব তথ্য জানা গেছে।

আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে আমরা নিপাহ ভাইরাসের সার্ভিলেন্সে জোর দিয়েছি। যখন যেখানেই নতুন করে কেউ আক্রান্ত হচ্ছে, আমরা খবরটা পাচ্ছি। নিপাহ ভাইরাসে এখন পর্যন্ত ১০ জন আক্রান্তের সংবাদ পেয়েছি, যা গত ৮ বছরের মধ‌্যে সর্বোচ্চ। আক্রান্ত ৭ জন মারা গেছেন, যা ৪ বছরের মধ‌্যে সর্বোচ্চ।

তিনি বলেন, আমরা যদি শুধু খেজুরের রস খাওয়া বন্ধ করে দিতে পারি তাহলেই এ ভাইরাসে আক্রান্তের ঝুঁকি থেকে মুক্ত থাকতে পারব। নিপাহ ভাইরাসে আক্রান্ত হলে কেউ যদি বেঁচেও যান তার নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে। এ ভাইরাস রোধে প্রয়োজন সকলের সাবধানতা ও সচেতনতা।

সতর্কতা অবলম্বন করে রস খাওয়া যাবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেকেই এমনটা বলেন যে, তারা সাবধানতা অবলম্বন করে রস সংগ্রহ করেন। এটা আসলে ভুল। গাছে আপনি যতই জাল দিয়ে ঢেকে রাখুন, আক্রান্তের সম্ভাবনা থেকেই যায়। কারণ শুধু রসে বাদুড় মুখ দিলেই নিপাহ ভাইরাস হয় না, বাদুড়ের ইউরিন থেকেও নিপাহ ভাইরাস ছড়াই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com