1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে  জামাই আহত, শ্বশুর গ্রেপ্তার 

  • আপডেট টাইম :: সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধের জের  ধরে সংঘর্ষে শ্বশুরের আক্রমনে জামাই জাহাঙ্গীর আলম মিষ্টার (৪৫) আহত হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শ্বশুর আবু বকর সিদ্দিক ( ৬৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।  সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মামলা সুত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলম মিষ্টারের সাথে বেশ কিছুদিন ধরে তার শ্বশুর আবু বকর সিদ্দিকের বিরোধ চলে আসছিল। এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার দুপুরে আবু বকর সিদ্দিক ও তার ২ ছেলে জাহাঙ্গীর আলম মিষ্টারের উপর আক্রমন করে। এতে জাহাঙ্গীর আলম মিষ্টার গুরুতরভাবে আহত হয়। এসময় স্থানীয়রা আহত মিষ্টারকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে জাহাঙ্গীর আলম মিষ্টার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে শ্বশুর আবু বকর সিদ্দিককে গ্রেপ্তার করেছে।
এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল আলম ভূইয়া বলেন, এ ঘটনায় ৩জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com