1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ডোমারে রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম :: সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩

মোশফিকুর ইসলাম, ডোমার (নীলফামারী) : নীলফামারীর ডোমারে সাংবাদিক সংগঠন ‘রিপোর্টার্স ইউনিটি’ এর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা, আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ ফেব্রুয়ারী) সকালে ডোমার উপজেলা পরিষদ সংলগ্ন রিপোর্টার্স ইউনিটি চত্বর থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু।

আলোচনা সভায় ডোমার রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও যায়যায়দিন প্রতিনিধি জুলফিকার আলী ভুট্টোর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ আল আমিন।

এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল ফারুক পারভেজ উজ্জ্বল, ডোমার পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ ইলিয়াস হোসেন, জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য মেহেরুন আক্তার পলিন, নীলফামারী জজ কোর্টের আইনজীবী মালা জেসমিন, ৫নং বামুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মমিনুর রহমান, ডোমার পৌরসভার প্যানেল মেয়র ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম রেজা, পৌরসভার প্যানেল মেয়র-২ এবং ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ অহিদুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মোঃ সফিয়ার রহমান রতনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com