1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী

ভূমিকম্পকবলিত তুরস্কে মানবিক সহায়তা দেবে বাংলাদেশ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩

বাংলার কাগজ ডেস্ক : তুরস্ক-সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে বিপুল সংখ্যক মানুষ হতাহত হয়েছেন। তুরস্কে কী ধরনের মানবিক সহায়তা দরকার, তা জানতে চাওয়া হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

এছাড়া, তুরস্কে উদ্ধারকারী দল পাঠানোর পাশাপাশি একটি জরুরি চিকিৎসা সহায়তাকারী দলও পাঠাবে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরীন জানিয়েছেন, তুরস্কে একটি জরুরি চিকিৎসা সহায়তাকারী দল ও একটি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে সরকার। তুরস্কে কী ধরনের সহায়তা দরকার, তা জানতে চেয়েছে বাংলাদেশ। তাদের প্রয়োজনীয়তার পরিপ্রেক্ষিতে জরুরি দুটি দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, দেশটিতে বিপুল সংখ্যক আহত মানুষকে চিকিৎসা সহায়তা দিতে একটি মেডিক্যাল টিম পাঠানো হবে। এই দলে কারা থাকবেন, কী কী সরঞ্জাম, উপকরণ ও চিকিৎসাসামগ্রী পাঠানো হবে, তা ঠিক করা নিয়ে কাজ চলছে। এছাড়া, তুরস্কে ভূমিকম্পের ঘটনায় উদ্ধারকাজে সহায়তা দিতে বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের ১০ সদস্যের একটি টিমও পাঠানো হচ্ছে। উদ্ধারকারী দলকে আজ রাতে বা আগামীকাল বুধবার তুরস্ক পাঠানো হতে পারে।

সোমবার সকালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক ও তার প্রতিবেশী দেশ সিরিয়া। দেশ দুটিতে মানবিক বিপর্যয় নেমে এসেছে। দুই দেশে মৃত মানুষের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। এ সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com