1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঈশ্বরগঞ্জে নকল জুস সরবরাহ করায় ডিলারকে জরিমানা

  • আপডেট টাইম :: শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক ডিলারের দোকানে নকল জুস সরবরাহ করার সময় ভ্রাম্যমাণ আদালত ঐ ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে।

শুক্রবার দুপুরে উপজেলার হারুয়া বাজারে মিতু এন্টার প্রাইজের মালিক মঞ্জুরুল হককে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঈশ্বরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান।

জানা যায়, দীর্ঘদিন ধরে ময়মনসিংহ থেকে পরান নামের বোতলজাত নকল জুস হারুয়া, মাইজবাগ সহ উপজেলার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত হারুয়া বাজারে নকল জুস ভর্তি একটি পিকআপ থেকে ডিলারের দোকানে সরবরাহ করার সময় আটক করে ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে মালামালসহ পিকআপ জব্দ করে থানায় নিয়ে আসা হয়। কোম্পানির প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ও জুস তৈরীর বিএসটিআই’র অনুমোদনে অনুমতি পত্র ৩দিনের মধ্যে দেখাতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে প্রমাণপত্র দেখাতে না পারলে আটককৃত মালামাল ধ্বংস করা হবে বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়।

এসময় প্রসিকিউটর স্যানিটারি ইন্সপেক্টর বেদেনা আক্তার ও ঈশ্বরগঞ্জ থানার পুলিশ টিম উপস্থিত ছিলেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় মিতু এন্টার প্রাইজকে এ জরিমানা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com