1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নীলফামারীতে ১০ লক্ষ টাকা নিয়ে পালাতক আশা বেকারীর ম্যানেজার

  • আপডেট টাইম :: রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
মোঃ সাগর আলী, নীলফামারী: নীলফামারীর পৌর  মার্কেট এর সামনে জামান আর্কেড সপিং কমপ্লেক্সে আশা বেকারী ম্যানেজার আনিছুর রহমানের বিরুদ্ধে ১০ লক্ষ টাকা নিয়ে পালাতক থাকার অভিযোগ পাওয়া গেছে। সে রংপুর জেলার গংগাচড়া উপজেলার ধনতলা পশ্চিম বিড়া বাড়ি এলাকার মৃত তছির উদ্দিনের ছেলে। এ বিষয়ে নীলফামারী সদর থানায় আশা বেকারীর স্বত্বাধিকারী আশরাফুল ইসলাম একটি লিখিত অভিযোগ দেন।
অভিযোগ সুত্রে জানাযায়, মোঃ আনিছুর রহমান আশা বেকারীতে প্রায় ২ বছর যাবত ম্যানেজারের দায়িত্ব পালন করতেছে এবং আশা বেকারির মালিকের কাছে একজন বিশ্বস্ত ব্যাক্তি হয়ে ওঠে। এই সরলতার সুযোগ নিয়ে দোকানে বিভিন্ন মালামাল বিক্রি করে টাকা আত্মসাৎ করতে থাকেন। আশা বেকারীর মালিক আশরাফুল ইসলাম গত (৩ ফেব্রুয়ারী) শুক্রবার হিসাব চাইলে হিসাব দিতে অপারগ হন। এসময় তিনি সঠিক হিসাব ৭ দিনের মধ্যে দিতে বলে বাড়ি চলে যান। পরদিন (৪ ফেব্রুয়ারী) শনিবার দুপুরে দোকানের ক্যাশে থাকা ২লক্ষ টাকা চুরি করে এবং তার নিজ নামে বিভিন্ন এনজিও হতে ঋণ ও মানুষে কাছে টাকা ধার করে পালিয়ে যায়।
আশা বেকারীর স্বত্বাধিকারী আশরাফুল ইসলাম বলেন, আমি তাকে সরল বিশ্বাসে তার নিকট ব্যবসার দায়িত্ব প্রদান করি এবং আমার সৈয়দপুরে ব্যবসায়িক প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করে থাকে। আমার বিশ্বাসের দুর্বলতার সুযোগ গ্রহণ করে আমার দোকানের বিভিন্ন মালামাল বিক্রয় করে অর্থ আত্মসাৎ করেন এবং বিভিন্ন ব্যবসায়ি লোকজনের নিকট বাকিতে মালামাল ক্রয় করে আত্মসাৎ করেন। এছাড়াও আমার অজান্তে বিভিন্ন স্থানীয় এনজিওর নিকট হতে তার নিজ নামে মিথ্যা কাগজ সাজিয়ে ঋণ গ্রহণ করে পালিয়ে যান।
নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ আব্দুর রউপ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com