1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কৃষক লীগের ভুয়া তালিকা দিয়ে বিভ্রান্তি করায় সংবাদ সম্মেলন বিদ্বেষমুক্ত সমাজ গড়তে শেরপুরে ‘সবার জন্য বাংলাদেশ’-এর সভা যুবদল নেতার বাড়িতে মিললো সাড়ে ৭ বস্তা বিদেশি মদ, আটক ৩ মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলা, নিহত প্রায় ২০ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক-সহকারী ঝিনাইগাতীতে ভারতীয় কসমেটিকস জব্দ, গ্রেফতার ২ আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৩৭ নারী পকেটমার আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

কলাপাড়ায় ৯ শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা

  • আপডেট টাইম :: রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ার মহিপুর মৎস্য বন্দরে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত সংস্থাটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সফিকুল হক চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহিপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন তাদের নিজস্ব ক্লিনিকে এ বিনামূল্যের চক্ষু চিকিৎসা সেবা শিবির অনুষ্ঠিত হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী ফজলু গাজী, মহিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম, এনজিও আশা’র আর এম ইউনুচ আলীসহ চক্ষু চিকিৎসকগণ।

এদিন সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে বিনামূল্যে রোগ নির্ণয় করে রোগীদের মাঝে ওষুধ বিতরণ করা হয়। নামমাত্র ২০ টাকা ফি’র মাধ্যমে সাধারণ রোগীরা এখান থেকে চিকিৎসা সেবা এবং স্বল্পমূল্যে সবধরণের পরীক্ষা-নিরীক্ষা করা হয় বলে আয়োজক কর্তৃপক্ষ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com