
বান্দরবান : বান্দরবানে জেলা শহরে বাড়ি ফেরার পথে ট্রাকে ধাক্কায় মা ও মেয়ে নিহত হয়েছেন। তিনি শহরে ইসলামিক সিনিয়র মাদ্রাসা বাবুচি পদে কর্মরত ছিলেন।
রবিবার (১২ ফেব্রুয়ারী) বিকেলে পৌর শহর বড়ুয়া টেক নামক এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- আমেনা বেগম (৩৬) ও তার ৫ বছরের মেয়ে আয়শা। নিহত আমেনা বেগম পৌর শহরে থানসি ঘোনা ৩ নং ওয়ার্ডের মোঃ জাহেদ ইসলামের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী আখতার জানান, প্রতিদিনের ন্যায় বিকালে মাদ্রাসা থেকে রান্নাবান্না শেষে প্রতিবন্ধী মেয়েকে নিয়ে টমটম করে নিজ বাড়িতে ফিরছিলেন। পরে টমটম থেকে নেমে রাস্তা পাড় করতে গেলে সজোরে একটি ট্রাক এসে মা ও মেয়েকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থল থেকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে ট্রাকটি (লট নং-৭২) আটক করা গেলেও ট্রাকের চালক পালিয়ে যায়।
নিহত ছেলে শাহীন আলন বলেন, আমার মা ও ছোট বোনকে নিয়ে সকাল থেকে মাদ্রাসা কাজে ছিলেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকটি ধাক্কা দেয়। আমার মা ও বোনের হত্যাকারীদের বিচার চাই।
বান্দরবান সদর থানা উপ-পরিদর্শক এসআই আব্দুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুই জনের লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালর মর্গে রাখা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।