1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

এক মাদরাসায় দুই অধ্যক্ষ, শিক্ষক-কর্মচারীদের বেতন পান না তিন মাস

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩

মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : অধ্যক্ষ পদ নিয়ে দ্বন্দ্বে ঝিনাইগাতী উপজেলার দিঘীরপাড় ফাজিল মাদরাসার শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ রয়েছে তিন মাস ধরে। ফলে তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন।

জানা গেছে, মাদরাসার অধ্যক্ষ সুলতান মাহমুদ খসরু পদত্যাগ করলে মাদরাসায় উপাধ্যক্ষ পদ শুন্য থাকায় গত ২০২১ সালের ৫ অক্টোবর গভর্নিং বডি সভা করে বিশ্ববিদ্যালয় নীতিমালা অনুযায়ী সিনিয়র শিক্ষক সহকারী অধ্যাপক ওবায়দুল ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করেন। তিনি দায়িত্ব নিয়ে সঠিকভাবে প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছিলেন। কিন্তু গত বছরের ১ নভেম্বর সাবেক গভর্নিং বডির সদস্য ও ছাত্র অভিভাবক আব্দুল ওয়াহাব বাদী হয়ে আদালতে মাদরাসা কমিটির দাতা সদস্য হামিদুর রহমান ও প্রতিষ্ঠাতা সদস্য বাকী বিল্লাহ মাদরাসা ফান্ডে কাম্য অর্থ বা সমপরিমাণ সম্পদ দান না করায় তাদের সদস্য পদ ভ্য়ূা দাবী করে গভর্নিং বডি বাতিলের জন্য একটি মামলা দায়ের করেন। এ ঘটনাকে কেন্দ্র করে গত বছরের ২১ নভেম্বর পাবলিক পরীক্ষা শেষে গভর্নিং বডির ভূয়া দাতা সদস্য ও মাওলানা হামিদুর রহমান তার অনুসারী কয়েক জনকে সাথে নিয়ে অধ্যক্ষের কক্ষে ঢুকে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে খুনের হুমকি দেন এব জোরপূর্বক রেজুলেশন খাতাসহ বিভিন্ন খাতাপত্র ছিনিয়ে নিয়ে যান। পরে ওইদিনই ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওবায়দুল ইসলাম থানায় একটি অভিযোগ দায়ের করেন।

একই দিন ভারপ্রাপ্ত অধ্যক্ষকে না জানিয়ে অবৈধভাবে গভর্নিং বডির নামে একটি সভা করে তৃতীয় শিক্ষক আবু রায়হানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দিয়ে দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওবায়দুল ইসলামকে দায়িত্ব হস্তান্তরের জন্য পত্র দেন ওই সভায় গঠিত উপ-কমিটির আহ্বায়ক জামাত রেনতা ও ভূয়া দাতা সদস্য মাওলানা হামিদুর রহমান। যা সম্পূর্ণ অবৈধ।

গেল বছরের ৩০ নভেম্বর শেরপুর সিআর আদালতে মামলা দায়ের করলে আদালত রেজুলেশন, নোটিশ ও গভর্নিং বডির নির্বাচনী তফসিলের যাবতীয় কাগজপত্রসহ ছিনতাইকৃত কাগজপত্র উদ্ধারের জন্য ৪ জনের বিরুদ্ধে এসডব্লিও জারী করেন।

এদিকে গত নভেম্বর মাসের বেতন-ভাতা দাখিল করলেও গভর্নিং বডির সভাপতি ও এডিএম মোহাম্মদ তোফায়েল আহমেদ বেতন-ভাতা বিলে প্রতিস্বাক্ষর করেননি। এতে ওই মাদরাসার শিক্ষক-কর্মচারীরা গেল বছরের নভেম্বর মাস থেকে বেতন-ভাতা উত্তোলন করতে পারছেন না।

চতূর্থ শ্রেণির কর্মচারী (ঝাড়ুদার) আব্দুল ওয়াহাব জানান, প্রায় তিন মাস যাবত বেতন না পেয়ে পরিবার-পরিজন নিয়ে খেয়ে না খেয়ে দিনাতিপাত করছি।

হিসাব সহকারী শহিদুল ইসলাম জানান, বেতন-ভাতা না পাওয়ায় খুবই কষ্টে আছি। সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

সহকারী শিক্ষক আব্দুর জুব্বার ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিষ্ঠানটি ভালোভাবেই চলছিল। নতুন করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বানানোয় এ দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। এ দ্বন্দ্বের কারনে আমরা বেতন-ভাতা পাচ্ছি না।

গভর্নিং বডির সাবেক সদস্য ও ছাত্র অভিভাবক আব্দুল ওয়াহাব বলেন, গভর্নিং বডিতে কাম্য অর্থ বা সমপরিমাণ সম্পদ না দিয়ে অবৈধ দাতা ও প্রতিষ্ঠাতা সদস্য হয়েছেন। তাদের সদস্য পদ বাতিলের জন্য আদালতে মামলা করেছি।

এ ব্যাপারে আবু রায়হান বলেন, গভর্নিং বডি আমাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দিয়েছেন।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওবায়দুল ইসলাম বলেন, সিনিয়র শিক্ষক হিসেবে বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী আমি দায়িত্ব পালন করছি। ইতিমধ্যেই কেন্দ্র সচিব হিসেবে নকলমুক্ত পরিবেশে দু’টি পাবলিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত দেবেন আমি তা মেনে নেব।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূঁইয়া বলেন, খাতাপত্র উদ্ধারে আদালতের নির্দেশনা পেয়েছি। আবার হাজিরা খাতা ছিড়ে ফেলার ঘটনাও পুলিশ পাঠিয়ে তদন্ত করিয়েছি।

সদ্য যোগদানকৃত এডিএম ও গভর্নিং বডির সভাপতি মনিরুল হাসান জানান, আরবী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত দেবে। যত তারাতারি তারা চিঠি আনতে পারবেন ততো তাদের জন্য ভালো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com